ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় মহিলা কলেজকে সরকারিকরনের উদ্যোগ: এমপি নয়ন’কে ফুলেল শুভেচ্ছা

বার্তা ডেস্ক।। দ্য স্টার নিউজ
আগস্ট ৩০, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মনপুরায় নারীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজকে সরকারীকরনের উদ্যোগ নেয়ায় কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কলেজের গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ মোরশেদ উদ্দিন ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের ঢাকার বাসায় উপস্থিত হয়ে কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এদিকে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নারীদের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় এই উদ্যোগ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। এবং এমপির আন্তরিক উদ্যোগ ও সহযোগীতায় কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠমোগত উন্নয়ন তরান্তিত হবে বলে মনে করছেন শিক্ষাসচেতন মহল।

ভোলা -০৪ আসনের সংসদ সদস্য নয়নের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সকল শিক্ষক, কর্মচারী, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের মানুষ। ইতোমধ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।


সংবাদটি শেয়ার করুন....