ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ

নিউজ ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতি বার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে একটি অঞ্চলের সব বিদ্যালয়কে কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়। এ ছাড়া প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শ দেয় কমিটি।

বৈঠকে দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের বিষয়েও সুপারিশ করা হয়। একই সঙ্গে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রেণিকক্ষে এমনভাবে পাঠদান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে আগের সভার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....