ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সতর্ক বিজিবি

বার্তা ডেস্ক।। দ্য স্টার নিউজ
মে ৭, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

যশোরের রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট ও গোগা এলাকায় টহল আরও বাড়ানো হয়েছে।

যশোর-৪৯ ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের আওতায় থাকা প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি চলছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান সীমান্ত এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো সন্দেহজনক কিছু দেখলে বিজিবিকে জানাতে বলা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....

শিরোনাম সর্বশেষ