ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলাতেই এনসিপির সভা, মাদ্রাসা ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

বার্তা ডেস্ক।। দ্য স্টার নিউজ
আগস্ট ২৯, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাত থেকে উত্তেজনার পর এনসিপি শিল্পকলা একাডেমিতেই তাদের রাজনৈতিক সমন্বয় সভা করতে পারছে।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ এনসিপির সভাস্থলে তাদের ডাকা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারা শহরের কান্দিপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় (বড় মাদ্রাসা হিসেবে পরিচিত) অবস্থান করছেন।

এনসিপি নেতারা জানান, শনিবার শেষ বিকালে শুরু হওয়া শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ উপস্থিত আছেন।

এর আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সংসদের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষার্থীরা। এর জেরে শুক্রবার মধ্যরাতে তারা শহরে বিক্ষোভ করেন।

মাদ্রাসা ছাত্ররা শিল্পকলা একাডেমিতে এনসিপি রাজনৈতিক সভাস্থলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেন। এর নিয়ে উত্তেজনার মধ্যে জেলা প্রশাসন দুপক্ষকেই শিল্পকলা একডেমিতে সভা না করতে দেওয়ার কথা জানায়।

এর মধ্যে শনিবার বিকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বড় মাদ্রাসা হিসেবে পরিচিত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি সেখানে কওমি ছাত্রদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তিনি বলেন, বিষয়টির সমাধান হয়েছে। কওমি ছাত্ররা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। ফলে এনসিপির অনুষ্ঠান শিল্পকলায় হতে বাধা নেই।

এ সময় তিনি বলেন, “হাসনাত আবদুল্লাহ সংসদের যে বক্তব্য দিয়েছেন, তার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। আমিও দুঃখপ্রকাশ করেছি। কওমি ছাত্ররা দাবি করেছেন, সংসদের দেওয়া হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করতে হবে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ওলামায়ে কেরাম ও কওমি ছাত্রদের বিরুদ্ধে এনসিপির কোনো নেতাকর্মী যেন কটূ কথা না বলেন।”

পরে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পড়ে শোনানো হয়। সেখানে এনসিপির পক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আতাউল্লাহও স্বাক্ষর করেন। আর কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষে স্বাক্ষর করেন আব্দুল খালেক।

‘আন্দোলন কর্মসূচি স্থগিত সংক্রান্ত’ বিবৃতি পড়ে শোনান আব্দুল খালেক।

এতে বলা হয়- “১. ব্রাহ্মণবাড়িয়াতে জুলাই চেতনার দোহাই দিয়ে ইসলামি আদর্শ-পরিপন্থি কোনো কিছু করতে চাইলে আমরা তা মানব না। এ ছাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় ওলামায়ে কেরাম ও কওমি ছাত্রদের বিরুদ্ধে এনসিপির কোনো নেতাকর্মী কর্তৃক কোনো অযাচিত মিথ্যাচার এবং অশালীন কথাবার্তা সংঘটিত হলে, কেন্দ্রীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

“২. আমাদের দ্বিতীয় দাবি আগামী সংসদ অধিবেশনে গান-বাজনার পক্ষে প্রদত্ত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং তা এক্সপাঞ্জ করতে হবে।”

পরে মাদ্রাসা থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় ফিরে যান। তিনি আর শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে অংশ নেননি।

এ ব্যাপারে জানতে চাইলে এনসিপির এক জেলা বলেন, “শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার কথা ছিল না। তিনি আলোচনা ও সমঝোতা করতেই এসেছিলেন।”

বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

শনিবার দুপুর দেড়টায় হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে দুঃখপ্রকাশ করেন।


সংবাদটি শেয়ার করুন....