ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক।। দ্য স্টার নিউজ
অক্টোবর ৭, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বেনিনের বিপক্ষে বিদায়ী ম‍্যাচ খেলার কিছুক্ষণ আগে ক্লাব রিবার প্লেইতের সম্মানসূচক সদস‍্য কার্ড পেলেন লিওনেল মেসি।

স্বদেশের ক্লাবটির প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো এই সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে একটি স্মারক ও বিশেষ জার্সিও তুলে দেন।

জাতীয় দল থেকে মেসির বিদায় রাঙিয়ে রাখতে আয়োজনের কমতি নেই আর্জেন্টিনায়। তাকে সস্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বুয়েন্স আইরেস বিশ্ববিদ‍্যালয়।

মেসির বিদায়ী ম‍্যাচ হচ্ছে মনুমেন্তাল স্টেডিয়ামে। এখানেই রিবার প্লেইত প্রেসিডেন্টের কার্যালয়ে দি কার্লোর হাত থেকে উপহার গ্রহণ করেন মেসি। সামাজিক মাধ‍্যমে ছবি দিয়ে মহানায়ককে ধন‍্যবাদ জানায় আর্জেন্টিনার ঐতিহ‍্যবাহী ক্লাবটি।

কার্ডে সাধারণ কোনো নাম্বার দেওয়া হয়নি। বিশেষ কার্ডে লেখা এআরজি ১৮১২২০২২। অর্থাৎ আর্জেন্টিনা ১৮ ডিসেম্বর ২০২২, কাতারে যেদিন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন মেসি।

স্বদেশের সব ক্লাবের প্রতিই মেসি সম্মান দেখিয়ে এসেছেন। তবে রিবার প্লেইতের সঙ্গে তার সম্পর্ক বরাবরই খুব ভালো। এই ক্লাবের ঘরের মাঠ মনুমেন্তালে আছে তার অনেক সুখস্মৃতি। এখানে বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচ খেলেছেন, প্রীতি ম‍্যাচ খেলেছেন, জাতীয় দলের হয়ে জেতা চারটি শিরোপা ভক্তদের সঙ্গে উদযাপন করেছেন।

মনুমেন্তালে ২৮ ম‍্যাচ খেলে কোনোটিতেই হারেননি মেসি। এখানে তিনি গোল করেছেন মোট ১৯টি।

২০০০ সালে ১৩ বছর বয়সে রিবার প্লেইতে যোগ দেওয়ার খুব কাছেই ছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তিনি চলে যান বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়েই ২০১৫ ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্লেইতের মুখোমুখি হন তিনি। ৩-০ ব‍্যবধানের জয়ে একটি গোল করেন মেসি। ওই গোল উদযাপন না করে ইয়োকোহামা স্টেডিয়ামে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।


সংবাদটি শেয়ার করুন....