ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

এম. ফারুকুর রহমান।। স্টাফ রিপোর্টার
নভেম্বর ৮, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

“করবো সমবায়-গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে ভোলার মনপুরা উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় সকল পেশাজীবি ও সমবায়ীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য সমবায় র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (০৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের তত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব। বিশেষ অতিথি ছিলেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরনবী, নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, বণবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা আব্দুল বাসেত পাটওয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....