ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক

রাকিবুল হাসান,মনপুরা ভোলা
এপ্রিল ১৪, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরা নিষিদ্ধ মাদক ইয়াবা কিনে যাওয়ার সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার রাত ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মোঃ শাকিল (২০) ও রাসেল (২২)।,এরা দুইজন উপজেলার হাজিরহাট ইউনিয়নেে চরফৈজুদ্দিন ও সোনারচর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার রাত ১১ টার সময় ফকিরহাট বাজারে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা ধরে তল্লাশী চালিয়ে সিগারেটের কাগজে মোড়ানো দুই পিচ্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে স্থানীয় মেম্বার জামাল উদ্দিন পুলিশকে খবর দিলে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এই ব্যাটারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, দুই পিচ্ সহ আটককৃত দুই যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।


সংবাদটি শেয়ার করুন....