ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা

Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সবার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন।

সভায় ভূমি মালিক, জনপ্রতিনিধি ও সুধী সমাবেশের সাথে ভূমি সেবা সংক্রান্ত মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে করা ভূমি সংক্রান্ত সরাসরি প্রশ্নের উত্তর দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ হারুন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, কৃষকদল সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন....