ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় সরকারি হাসপাতালে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বার্তা ডেস্ক।। দ্য স্টার নিউজ
আগস্ট ২৯, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। যুবদল’র আহবায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা’র নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ অভিযানে অংশ নেন। হাজীর হাট ইউনিয়ন যুবদল’র উদ্যোগে এ অভিযানের আয়োজন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডের ভেতরে ও বাইরে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, বনজঙ্গল ও আগাছা পরিষ্কার করা হয়। অংশগ্রহণকারী উপজেলা যুবদল’র নেতাকর্মিরা হাতে গ্লাভস পরে দা, কাচি, খন্তি দিয়ে হাসপাতাল চত্বরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কাজ করেন। দুই ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখেন।

এ পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপারে উপজেলা যুবদল আহবায়ক সামসুদ্দিন আহমেদ মোল্লা জানান, ভোলা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে মনপুরাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা। তারই ধারাবাহিকতায় উপজেলা যুবদলের নির্দেশক্রমে হাজীর হাট ইউনিয়ন যুবদল মনপুরা হাসপাতালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। হাসপতালটিতে জনবল সংকটের কারনে পুরোপুরি বর্জ্য নিষ্কাসন সম্ভব হচ্ছে না। তাই এ জনগুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল’র যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, হাজীর হাট ইউনিয়ন যুবদল’র সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, যুবদল নেতা মোঃ নাছির উদ্দিন, মোঃ বেলাল উদ্দিন। এছাড়াও উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা এ পরিচ্ছতা অভিযানে অংশ নেন।


সংবাদটি শেয়ার করুন....