ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস আজ

পঞ্চগড় প্রতিনিধি ।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাত বাড়লেই বাড়ছে ঠান্ডা, ভোরে থাকছে কুয়াশার আবরণ। হিমেল বাতাসে ক্রমেই শীতের প্রকোপ বাড়ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এরই মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয়বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, বুধবার ১৩ দশমিক ৫ ডিগ্রি, বৃহস্পতিবার ১৪ ডিগ্রি, শুক্রবার ১৪ দশমিক ৫ ডিগ্রি এবং আজ শনিবার তা কমে ১৩ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদ থাকলেও সকাল ও সন্ধ্যার ঠান্ডা থেকে রেহাই মিলছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”


সংবাদটি শেয়ার করুন....