ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

কমে এসেছে বন্ধ কারখানার সংখ্যা, স্বাভাবিকতা ফিরছে শিল্পাঞ্চলে

সাভার প্রতিনিধি ।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে টানা আন্দোলনের পর সপ্তাহের প্রথম কর্মদিবসে অনেকটাই স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে।

এছাড়াও কমে এসেছে এই অঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারাসহ বিভিন্নভাবে বন্ধ থাকা কারখানার সংখ্যাও।

গত সপ্তাহেও যেখানে শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি সহ মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল, আজ সেটি ১৫টিতে নেমে এসেছে। এর মধ্যে ১২টি এখনো শ্রম আইনের ১৩(১) ধারায়, দুটি সাধারণ ছুটি এবং একটি অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

এছাড়াও সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি, মেলেনি কর্মবিরতি পালনের তথ্যও।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। তবে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া আশা করছেন- শিল্পাঞ্চলের স্বাভাবিক এই কর্মপরিবেশ ও শান্তিপূর্ণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....