ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ক্রিকেটার ও কোচ চাইল সৌদি আরব, বিসিবির ‘না’

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ফুটবল, গলফ কিংবা ফর্মুলা ওয়ানের পর এবার ক্রিকেটে নজর দিয়েছে সৌদি আরব। নিজেদের ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে বড় বিনিয়োগের পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের দেশটি। এরই অংশ হিসেবে বাংলাদেশের কাছে ক্রিকেটার ও কোচের সহায়তা চেয়েছিল সৌদি ক্রিকেট বোর্ড। তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের মতো টেস্ট খেলুড়ে দেশ থেকে ক্রিকেটার এনে দীর্ঘমেয়াদে খেলানোর কৌশল নিয়েছিল সৌদি আরব। সেই লক্ষ্যেই মাস দুয়েক আগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে তারা। প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ সরবরাহের জন্য।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ক্রিকবাজকে তিনি বলেন, ‘তারা আমাদের কাছে পুরুষ ও নারী দুই বিভাগের খেলোয়াড় চেয়েছিল। পরে কোচও চায়। কিন্তু দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আমি কীভাবে তাদের খেলোয়াড় সরবরাহ করতে পারি? তাই আমরা না করে দিয়েছি।’

২০৩৪ ফিফা বিশ্বকাপ, লিভ গলফ ও ফর্মুলা ওয়ানের মতো গ্লোবাল ইভেন্টে বড় ভূমিকা রাখার পর এবার আইসিসি ও এসিসির সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হতে চায় সৌদি আরব। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, নিজস্ব প্রতিভা অন্য দেশকে দিয়ে সাহায্য করা সম্ভব নয়।


সংবাদটি শেয়ার করুন....