ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজা শান্তি উদ্যোগে ভারত, পাকিস্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক।। দ্য স্টার নিউজ
জানুয়ারি ১৯, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ফিলিস্তিনি ছিটমহল গাজার সঙ্কট দিয়ে শুরু করে পরে বৈশ্বিক বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাত নিরসনের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’ এ যোগ দিতে ভারত ও পাকিস্তান, উভয়কে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নয়াদিল্লি এ আমন্ত্রণ পেয়েছে বলে ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে নিশ্চিত করেছেন। তবে ভারত এ আমন্ত্রণ গ্রহণ করে ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে কি না তা পরিষ্কার হয়নি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিস’ এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “গাজায় শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ যুক্ত থাকবে।”

বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ ও বৈশ্বিক চাপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত নিরসনে এ উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ‘বোর্ড অব পিস’ এ যোগ দিতে এ পর্যন্ত ৬০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তানসহ কয়েকটি দেশ আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়া আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিল। তবে কোন কোন দেশ ‘বোর্ড অব পিস’ এ যোগ দিচ্ছে তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।


সংবাদটি শেয়ার করুন....