
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উসকানিমূলক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এর আগে একইদিন বেলা ১টার দিকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারের টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসু জিএস আম্মার।
এ ঘটনার পর ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রতিবাদে আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ঘোষণা অনুযায়ী, সোমবার বেলা ১টায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

