
“করবো মোরা ফল চাষ, সংরক্ষন করবো বারোমাস” প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে পরিদর্শন করেন।
এছাড়াও এসময় খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছ/বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরন বিতরন করা হয়।
এসময় কৃষি উপকরন বিতরন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ’র সার্বিক ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন আহম্মেদ মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা যুবদল সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লোকমান হোসেন মেম্বার, বিভিন্ন কৃষি ইউনিটের টিম লিডার, সুবিধাভোগী ও প্রান্তিক কৃষকবৃন্দ।

