
ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।
এসময় ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সংগঠিত ছাত্র-জনতার গণ অভ্যুত্থান দিবসের গুরুত্ব, তাৎপর্য ও জুলাই যোদ্ধাদের আত্নত্যাগের মহিমা তুলে ধরেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদ মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতে ইমলামী’র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব মোঃ আহসান তাওহীদ, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরনবী, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহমেদ মোল্লা, সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহবায়ক ইকরামুল কবির।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, ইমাম, পুরোহিত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

