ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ময়মনসিংহে দীর্ঘ সময় পড়েও থামছে না হামের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে হাম উপসর্গে ভর্তি হচ্ছে শিশুরা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মারা যাওয়া দুই শিশুই মেয়ে। একজনের বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায়। বয়স ১০ মাস। আরেকজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। বয়স ৭ মাস। তাদের হামের পাশাপাশি অন্যান্য শারিরীক জটিলতা ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ শিশু হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ১৬৪ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৬ হাজার ৮১২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ শিশু।


সংবাদটি শেয়ার করুন....