ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণে শীর্ষে লাহোর, আজও ঢাকা পঞ্চম অবস্থানে

নিউজ ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও দেশটির কলকাতা শহর।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।

আজ শনিবার ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৩। যা ‌‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা লাহোরের দূষণ মাত্রা ৩৭৪ অর্থাৎ সেখানকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের বায়ুমান সূচক ছিল ৩০৪।

ভারতের রাজধানী দিল্লি ও দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতার বায়ুমান সূচক ছিল ২৯২ ও ১৮০।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


সংবাদটি শেয়ার করুন....