
রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করা হয়।
তবে, কোন মামলায় বা কী কারণে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো পুলিশ নিশ্চিত করেনি। তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। তিনি ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যার শিকার হন।

