
কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মান, রাস্তাঘাট পাকাকরন ও চরে বসবাসকারি ভূমিহীনদের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেয়া হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী চরে মনির বাজারে নির্বাচনী প্রচারনা ও গণ সমাবেশে এসে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের সকল চাহিদা পুরন করা হবে। এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদেরকে সার বিজ প্রদান ও ন্যায্য শস্য পন্য বিক্রির সুবিধা করে দেয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, সকল ধর্মের মানুষ সমানভাবে নিরাপদে থাকবে।
গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনিবাজারে গণ সংযোগ করেন। এবং দরিদ্রদের চিকিৎসার্থে সিপিপি আয়োজিত চক্ষু শিবির পরিদর্শন করেন।
পরে কলাতলী চর থেকে ফিরে তিনি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার, হাজীর হাট ইউনিয়নের চৌধুরী বাজার, বাঁধের হাট, ফকির হাট, ভূইয়ার হাট, সোনার চর বাউল বাড়ী, হাজীর হাট সহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক কোষাধ্যক্ষ নিজাম হাজী, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা যুবদল আহবায়ক সামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিবৃন্দ।

