ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

প্রবল বাতাস ও শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সিটিতে ঐতিহ্যবাহী ‘ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যা বেশ বিরল ঘটনা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমেরিকানদের বার্ষিক ছুটির দিন ‘থ্যাংকসগিভিং ডে’-তে আঘাত হানা এই ঝড়ে দেশজুড়ে যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রগামী ও দেশটি থেকে ছেড়ে যাওয়া দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত ও চার শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘পাওয়ারআউটেজ’ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশটির ৯ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যার বড় অংশই পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যেগুলোর। উদ্ভূত পরিস্থিতিতে নিউ জার্সি ও নিউ ইয়র্কের কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস উত্তর জর্জিয়া, মধ্য-আটলান্টিকের বেশিরভাগ এলাকা ও দক্ষিণ নিউ ইংল্যান্ডে ঝড়ো বাতাসের সতর্কতা জারি করেছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, বন্যার কারণে শহরে গাড়ির ভেতর আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। নাগরিকদের সতর্ক করে তিনি বলেন, “আপনার নিরাপত্তার চেয়ে কোনো গন্তব্যই বেশি গুরুত্বপূর্ণ নয়।” উপকূলীয় অন্যান্য এলাকাতেও একই ধরনের উদ্ধার তৎপরতার খবর পাওয়া গেছে।

এদিকে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটায় মন্টগোমেরি ও প্রিন্স জর্জেস কাউন্টির প্রায় ২০ লাখ গ্রাহককে পানি সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে; মিসৌরি অঙ্গরাজ্যের কিছু এলাকায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে দেখা গেছে।

এছাড়া প্রবল জোয়ারের ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বন্য দেখা দিয়েছে। জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ক্যালিফোর্নিয়া উপকূলে রেকর্ড উচ্চতার জোয়ারের কারণে উত্তরের হামবোল্ট কাউন্টি থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের কাছের দক্ষিণাঞ্চলীয় ভেনচুরা কাউন্টি পর্যন্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা


সংবাদটি শেয়ার করুন....