ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন বাহিনীর জব্দ করা দুটি ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৭, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মার্কিন সামরিক বাহিনীর হাতে জব্দ হওয়া দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের নৌবাহিনী এই ঘোষণা দেয়। তেহরানের দাবি, মার্কিন বাহিনী জাহাজ দুটি ‘চুরি’ করেছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী ট্যাংকার চুরি করে নিয়ে গিয়েছিল। তবে জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে ইরানি নৌসেনারা সেগুলোতে উঠে পড়েন এবং ট্যাংকার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উদ্ধার করতে সক্ষম হন।

এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে মার্কিন বাহিনী জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ আদায় করছে বলেও অভিযোগ করেছে তেহরান। ফারস নিউজের প্রতিবেদনে ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়, হরমুজ প্রণালি পারাপারের জন্য অর্থ নেওয়া হলেও জাহাজগুলো যখন হামলার শিকার হয়, তখন যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করে না এবং আদায় করা অর্থও ফেরত দেয় না।

তবে ইরানের এসব দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার জবাবে ইরান ইসরায়েল ও আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সংক্রান্ত মতবিরোধের জেরে তা থমকে যায়। কটূনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই মাস থেকে অঞ্চলটিতে থেমে থেমে সামরিক সংঘাত চলমান রয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


সংবাদটি শেয়ার করুন....