ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ জাল মুদ্রা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) লালমনিরহাট পৌর এলাকা ও কুড়িগ্রাম সদরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে লালমনিরহাট থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম (৩৮)।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রাত সোয়া ১১টার দিকে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে থেকে জুলফিকার আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে দুটি খাকি খামের ভেতর থেকে মোট ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খামে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি (১ লাখ ৫০ হাজার টাকা) এবং অপর খামে ২০০ টাকা মূল্যমানের ১৩০টি (২৬ হাজার টাকা) জাল নোট ছিল। এ সময় তাঁর কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে জুলফিকার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে জাল নোটের সরবরাহকারী মো. নুর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অজ্ঞাতনামা আরো ২-৩ জন সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে জাল টাকা সংগ্রহ করে তা আসল টাকা হিসেবে সরবরাহ ও ব্যবহার করে আসছিলেন। এ ঘটনায় লালমনিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সরকার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর-৩৯, জিআর নম্বর-৫৩৬) দায়ের করেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ঈদ বা বড় কোনো উৎসবকে কেন্দ্র করে অপরাধীরা এ ধরনের অপরাধ পরিচালনার চেষ্টা করে। যেমন, আজ থেকে জেলায় ইজতেমা শুরু হয়েছে। উৎসবের আগমুহূর্ত ও চলাকালে জেলা পুলিশ বরাবরই বাড়তি প্রস্তুতি নিয়ে থাকে। সে অনুযায়ী এবারও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, জেলায় বড় ইজতেমা চলায় দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসছেন। আমাদের ধারণা, অপরাধীরা এখানে জাল টাকা ব্যবহারের চেষ্টা করতে পারে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে জানানো হবে।


সংবাদটি শেয়ার করুন....